আদর্শ উচ্চ বিদ্যালয়, রুস্তমপুর
মোহাম্মদপুর, দক্ষিণ সুরমা, সিলেট।
EIIN:130479
MPO Index:
প্রতিষ্টাকাল: ০১.০১.১৯৮১ খ্রি.
প্রতিষ্ঠা কালীন প্রেক্ষাপট: সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলাধীন ৫নং সিলাম ইউনিয়নের অন্তর্গত ‘‘আদর্শ উচ্চ বিদ্যালয়, রুস্তমপুর’’ বিগত ১৯৮১ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিদ্যালয়টি স্ক্যাচম্যান্ট এরিয়া- রুস্তমপুর, মোহাম্মদপুর, গোয়াল গাঁও, নোয়াগাঁও, ইলাশপুর, আলমদীন, সিলাম তেলিপাড়া এসব এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দক্ষ শিক্ষক মন্ডলী, বিজ্ঞ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ে লেখাপড়ার মান খুবই সন্তোষজনক। ১ম তলা, ২য় তলা ও ৪র্থ তলা বিশিষ্ট তিনটি ভবন রয়েছে।
বিদ্যালয়ে একটি আইসিটিডি ডিজিটাল ল্যাব, একটি সুসজ্জিত পাঠাগার ও একটি বিজ্ঞানাগার রয়েছে। বিদ্যালয়ে মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু আছে। তাছাড়া বিদ্যালয়ের একটি পৃথক নামাজ কক্ষ, ব্যায়ামাগার, পরিচ্ছন্ন ছাত্রী মিলনায়তনও রয়েছে। বিদ্যালয়ে স্কাউটিং কার্যক্রম সহ সব ধরণের কু-কারিকুলার কার্যক্রম চালু রয়েছে। বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা চার শতাধিক। সকলের সহযোগিতায় বিদ্যালয়টি ভবিষ্যতে অত্র এলাকার উন্নত শিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।
মোঃ মাহমুদ হোসেন
প্রধান শিক্ষক