আদর্শ উচ্চ বিদ্যালয়, রুস্তমপুর, দক্ষিণ সুরমা,সিলেট – এর নতুন ম্যানেজিং কমিটি-২০২৫ গঠন সংক্রান্ত নোটিশ
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে সকল শ্রেণির ভোটার তালিকা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য আগামী ১৪.০৯.২০২৫ খ্রি. থেকে১৮.০৯.২০২৫ খ্রি পর্যন্ত বিদ্যলয় নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে।এ ব্যাপারে কারো কোন আপত্তি থাকলে উক্ত সময়ের মধ্যে লিখিত ভাবে প্রধান শিক্ষক বরাবর আবেদন দাখিল করতে হবে। সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে আরো জানানো যাচ্ছে যে, নির্বাচনী তফসিল অর্থাৎ মনোনয়নপত্র গ্রহণ ও জমা দান,বাছাই,প্রত্যাহার এবং নির্বাচনের তারিখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত হওয়ায়র পর তা সবাইকে অবহিত করা হবে।
ধন্যবাদান্তে
প্রধান শিক্ষক
আদর্শ উচ্চ বিদ্যালয়, রুস্তমপুর।